ভারতে অবৈধ অনুপ্রবেশ মৌলভীবাজারের শরীফপুর সীমান্তের পাশে ভারতের অভ্যান্তরে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় অধিবাসীরা

September 16, 2017,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতের অভ্যান্তরে ইয়াছিন (২৮) এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান ইয়াছিন মিয়া কয়েকজন বন্ধুসহ সীমান্ত অতিক্রম করে ভারতের মূর্তিছড়ার কদমমোড়া গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামবাসীরা চোর সন্দেহে ধাওয়া করলে সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসলেও ভারতীয়রা ইয়াছিন মিয়াকে ধরে পিটিয়ে হত্যা করে। নিহত ইয়াছিন মিয়া কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সঞ্জবপুর বেরীর পার গ্রামের মৃত ফেরন মিয়ার ছেলে। ইয়াছিনের লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়না তদন্তের জন্য কৈলাসহর থানায় রেখেছে।
এ ব্যপারে শ্রীমঙ্গস্থ ৪৬ নং বডার গার্ড ব্যাটেলিয়ন কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জি এম খালেদ হায়দার জানান, ভারতের অভ্যান্তরে এক বাংলাদেশী নাগরীককে ভারতীয় ন্গরিক পিটিয়ে হত্যা হত্যার খবর পেয়েন। এ বিষয়ে আজ শনিবার দুপুরে কুলাউড়ার চাতলাপুর সীমান্তে বিএসএফ এর সাথে চাতলাপুর চেকপোষ্ট এলাকায় বিএসএফের সাথে আলোচনা হয়েছে। লাশটি ফেরত আনতে বিজিবি জোর চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com