মৌলভীবাজারে বিএনপি নেত্রী গুরুতর আহত

September 18, 2017,

আব্দুল কাইয়ুম॥ কেন্দ্রীয় বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবীদ বেগম খালেদা রব্বানী, নিজ বাসায় পড়ে গিয়ে আহত হয়েছেন। সূত্রে জানা যায়, সোমবার ১৮ সেপ্টেম্বর ভোরে ফজরের নামাজ পড়ার উদ্যেশে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার পথে দরজায় ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তার মাথায় জখম হলে তাৎক্ষণিক সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
তার পূত্রবধূ বিষয়টি নিশ্চিত করে জানান, ফজরের নামাজের সময় তিনি পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হতে থাকে, তিনি বলেন বেগম খালেদা রব্বানী দীর্ঘদিন যাবত ডায়াবেটিক রোগে ভুগছিলেন, বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। তার পূত্রবধুর সাথে কথা বলার সময় সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনে দোয়া চান জেলাবাসীর কাছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com