মৌলভীবাজারে উত্তরণ এর মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির উদ্যোগে গত ১৭ সেপ্টেম্বর দুপুরে শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে প্রকাশনা উত্তরণ এর মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব জুবায়ের আলী আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,দাড়াঁও পথিক গ্রন্থের লেখক সাদেক আহমদ, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মকিস মনসুর আহমদ, সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রধান মো: রেজাউল করিম, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন প্রমুখ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল এস এর পরিচালক খালেদ চৌধুরী, মনু থিয়েটারে সভাপতি আ.স.ম সালেহ সুহেল, মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু.ইমাদ উদ দীন, হাফিজ খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, সাংস্কৃতি কর্মী রুহেল চৌধুরী, যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, সমাজকর্মী মাহমুদুর রহমান, সাংবাদিক এমদাদুল হক, সমাজকর্মী দুলাল হোসেন জুম্মান, মনজুর আহমদ রাহেল, ইহাম মুজাহিদ, মুজাহিদ উদ্দিন, মাহফুজ শাকিল,সাহেদ আলী। উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির নূর মুহাম্মদ বোরহান, মো: তাকবির হোসাইন, মো: নাজমুল হোসাইন, এম.এ,সামাদ, আশরাফুল খান রুহেল, চৌধুরী মোহাম্মদ মেরাজ, জাহান হোসাইন হেলাল, সৈয়দ শাহ সাব্বির আহমদ, রুমেল আহমদ, ফয়ছল মনছুর, রুমেন আহমদ, আলিম আল মুনিম, জুয়েল আহমদ প্রমুখ। এছাড়াও সুধী সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন