একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের বন্যার্থদের ত্রাণ বিতরণ

September 18, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়ন ডেভোলপমেন্ট এন্ড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নের বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।
শুক্রবার সকালে ১১ ঘটিকার সময় একাটুনা ইউনিয়ন প্রাঙ্গনে ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং যুব সংঘটক সিতাব আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপ ু,ফাউন্ডেশনের প্রতিষ্টাতা প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ,মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আনকার আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ব্যাবসায়ী আব্দুল লতিফ কয়সর ও প্রবাসী জয়নাল আবেদীন লেখন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সহ ২০০ জন বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com