মৌলভীবাজারে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লী সমন্বয় পরিষদের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার॥মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর সামরিক জান্তার সহিংস নিপীড়ন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ইমাম, মুয়াজ্জিন, ও মুসল্লী সমন্বয় পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ ইউনুছ আলীর পরিচালনায় সহ¯্রাধিক মানুষের অংশগ্রহনে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের খতীব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন,পশ্চিমবাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ শিহাব উদ্দিন, সমাজ সেবক মৌলভী ওয়ালী সিদ্দিকী, ফিউচার ব্রাইট স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিদ্দিকী, ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লী সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক মাওলানা মকবুল হোসেন খান, উলুয়াইল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, উত্তরমুলাইম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, দরগাহ জামে মসজিদের ইমাম মির্জা হাফিজ শামিম আহমদ, সদর আল-ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা কাজী সিরাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু. ইমাদ-উদ দীন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এম এ আলীম, লতিফিয়া আল-কুরআন মেমোরাইজিং মাদরাসার প্রিন্সিপাল হাফিজ এনামুল হক, শহর আঞ্জুমানে আল-ইসলাহর সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, সাবেক তালামীযে ইসলামীয়ার জেলা সভাপতি মাওলানা এম এ গফ্ফার, হাফিজ বজলুর রহমান, শফিকুল আলম সুহেল, তালামীযে ইসলামীয়ার জেলা সভাপতি নিলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ জলিল, মাওলানা আব্দুল হাই, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা লিয়াকত আলী,আব্দুর রাজ্জাক, রাজন আহমদ প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন এডভোকেট হাফিজ আব্দুল আলিম,দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধি মো: আবু হানিফ, ফটোনিউজ বিডি ডটকমের সম্পাদক এমদাদুল হক, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী।



মন্তব্য করুন