মৌলভীবাজারে ছাত্রদলের ত্রান বিতরণ

September 20, 2017,

আব্দুল কাইয়ুম॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহবানে মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কানিয়া গ্রামে শতাধিক মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
বুধবার ২০ সেপ্টেম্বর দুপুরের দিকে বন্যায় কবলিত মানুষের মাঝে চাল, তেল, ডাল, লবন, পেয়াজ, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মোঃ সালাহ উদ্দিন, বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, রাজন আহমদ, মোঃ রিপন মিয়া, ইসহাক আহমদ রাহিন, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ র”বেল মিয়া, সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শাহ আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com