মৌলভীবাজারে সাবেক চেয়ারম্যানকে অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় মামলা

September 20, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামীম আহমদকে অপহরণের চেষ্টার প্রতিবাদে এবং অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে মোঃ শামীম আহমদ এবং তার পরিবারের লোকেরা মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেরনের লিখিত বক্তব্যে সাবেক চেয়ারম্যান বলেন, পৌর শহরের শাহ মোস্তফা মাজারের পাশে ৬ শতক জায়গা নিয়ে অপহরণকারী রাকিবের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। মামলা চলাকালিন সময়ে আদালত ওই জায়গার উপর স্থীতাবস্থা জারি করেন। আদালতের স্থিতাবস্থাকে তোয়াক্কা না করে গত সোমবার সকালে রাকিব ৫০/৬০ জন সন্ত্রাসী নিয়ে ওই জায়গার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ করলে তিনি বিষয়টি মৌলভীবাজার মডেল থানা পুলিশকে অবগত করেন। এসময় জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি ভূপতি রঞ্জন চৌধুরী’র কাছ থেকে বিষয়টি বুঝে বাহির হয়ে গেইটের সামনে আসা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাকিব ও তার সহযোগিরা তাকে খুন ও গুম করার উদ্দেশ্যে প্রাইভেট গাড়িতে উঠালে তার আর্তচিৎকারে উপস্থিত পথচারী লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করেন।
এঘটনায় সাবেক চেয়ারম্যান মোঃ শামীম আহমদ বাদী হয়ে ওই দিন বিকালে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, (১) রাকিব আহমদ (২) রনি এবং অজ্ঞাতনা আরও ১০/১১ জন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিফা রহমান, সুবর্ণা ও সাহেদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com