মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট উদ্যোগে ৫০০ পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ
September 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ রেড ক্রিসেন্ট মৌলভীবাজারের উদ্যোগে মঙ্গলবার) রাতে ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে আড়াই কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শহরতলির গোজারাই, চাঁদনিঘাট, বর্শিজোড়া ও নোয়াগাঁও এলাকায় মাংস বিতরণ করেন রেড ক্রিসেন্ট ও জেলা পরিষদ মৌলভীবাজারের চেয়ারম্যান আজিজুর রহমান, রেড ক্রিসেন্ট মৌলভীবাজারের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলী শাহেদ, ভাইস চেয়ারম্যান হুসনে আরা ওয়াহিদ, সদস্য হাসান আহমদ জাবেদ সহ যুব ইউনিটের সদস্যরা। বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য টার্কিশ রেড ক্রিসেন্ট এ মাংসগুলো পাঠিয়েছে।



মন্তব্য করুন