মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়

September 21, 2017,

ওমর ফার”ক নাঈম॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আনোয়ার”ল হক শ্রীমঙ্গল থানার ওসি নজর”ল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রাধা পদ দেব সজল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট পীযুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্নাসহ অন্যান্যরা।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সারা জেলায় প্রত্যেক মন্ডপে পুলিশ, র‌্যাবও আনসার সহ মোবাইল ডিউটি থাকবে। রাজনগরের পাঁচগাঁও, কুলাউড়ার কাদিপুর ও মৌলভীবাজারের ত্রীণয়নীর মন্ডবে অতিরিক্ত নিরাপত্তা ও সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা জেলায় ৯০৫ জন পুলিশ ফোর্স সহ ৭০০০ হাজার আনসার নিয়োজিত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com