মৌলভীবাজারে পথ সভা ও সংবর্ধনা

September 21, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু) বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে শহরের পাতাকুঁড়ি এলাকার এসআর প্লাজার সামনে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীরা পথ সভা, আনন্দ মিছিল ও সংবর্ধনার আয়োজন করে।
ছাত্রনেতা আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুস সালাম এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুল আলিম, রফিক উদ্দিন, হুমায়ুন আহমেদ, জাবেদ আহমদ, মামুন আহমেদ, আল আমিন ও অনন্ত দাস প্রমুখ।
পথসভা শেষে নেতাকর্মীরা শহরে এক আনন্দ মিছিল বাহির করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করে। এসময় আনন্দিত নেতাকর্মীরা জাকের আহমদ অপুকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com