মৌলভীবাজারে অপহরনের ২০ ঘণ্টা পর মাদরাসা ছাত্র উদ্ধার

September 23, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার সদর উপজেলার রশিদিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা থেকে অপহরণের ২০ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় দিদার মিয়া নামের এক শিক্ষার্থীকে সদর উপজেলার শেরপুর এলাকা থেকে উদ্ধার করেন এক পথচারী।
দিদার মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরে অবস্থিত রশিদিয়া এতিমখানার হিফজের শিক্ষার্থী এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মৃত আলেক মিয়ার ছেলে।
অপহৃত দিদার বলে, ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রেণী কক্ষ থেকে মাদ্রাসার খাবার রুমে যাবার সময় বাহির থেকে দু’জন লোক তাকে ডাক দিয়ে কিছু টাকা হাতে ধরিয়ে বলে ওই ২’শ টাকা তোমার শিক্ষককে দিবা আর ১’শ টাকা তুমি নেবা। ছেলেটি টাকা নিয়ে মাদ্রাসার দিকে যেতে চাইলে অপহরণকারীরা তার মুখ চেঁপে ধরে সাথে সাথে তাকে কালো একটি গাড়িতে তুলে নিয়ে তার হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তারপর তাকে গাড়ির নিচে রেখে তার বাবা’র টাকা আছে কিনা জানতে দিদারের উপর শরীরিক নির্যাতন চালায়।
নির্যাতনের একপর্যায়ে দিদার বলে আমার মা-বাবা নেই। আমি অন্যের বাড়িতে থেকে এতিমখানায় পড়ালেখা করি। একথা শুনা মাত্রই অপহরণকারীরা দিদারকে বাধা অবস্থায় ফেলে যায়।
এবিষয়ে মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুর রহমান বলেন, দুপুরের খাবারে ছুটি দেয়ার ১০ মিনিটের মাথায় দিদারকে মাদ্রাসার ভীতরে পাওয়া যায়নি। সম্ভাব্য স্থানে খোঁজা খোঁজির পর বিষয়টি তার অভিবাবককে অবগত করলে শুক্রবার সকালে তাকে পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com