মৌলভীবাজারের বন্যা সমস্যার সমাধানে ৮ দফা দাবীতে মানববন্ধন

September 25, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে জেলার বন্যা সমস্যার স্থায়ী সমাধান, বন্যাদূর্গত মানুষের পুর্নবাসন ও অবকাঠামো উন্নয়ন এবং রাস্থাঘাট-শিক্ষা প্রতিষ্ঠান মেরামত সহ ৮ দফা দাবীতে মানববন্ধন করেছে সচেতন জেলাবাসী, মনু প্রকল্প ও হাওর রক্ষা সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠন।
রবিবার ২৪ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজের সভাপতিত্বে ও ইউরোপীয়ান কমিউনিটি নেতা প্রবাসী সাংবাদিক মকিস মনসুর আহমদ এবং দুর্জয় ক্লাবের সভাপতি মো: মেরাজ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও মনু প্রকল্প ও হাওর রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, উলুয়াইল পাঁচ মৌজাবাসীর সমন্ধয়কারী ও সিনিয়র সাংবাদিক বকসী মিসবাহ উর রহমান, ইউরোপীয়া কমিউনিটি নেতা ও প্রবাসী সাংবাদিক মকিস মনসুর আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু।


এছাড়াও বক্তব্য রাখেন শেখ বুরহান উদ্দিন ইসলামী সমাজকল্যাণ সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, জেলা পরিষদের সদস্য আতিউর রহমান, দূর্নীতি মুক্তকরণ ফোরামের সভাপতি মাহমুদুর রহমান, দূর্নীতি মুক্তকরণ যুব ফোরামের সেক্রেটারী এমএ সামাদ, দুর্জয় ক্লাবের সেক্রেটারি মো: তাকবির হোসেন, এমবি মিডিয়ার সমন্ধয়কারী জুবায়ের আলী আহমদ, জেলা যুব দল নেতা শফিউর রহমান, জেলা শ্রমিকদল নেতা আজিজুল ইসলাম সেলিম, একাটুনা ইউনিয়ন ডেভেলাপমেন্ট ফাউন্ডেশনের সমন্ধয়কারী সিতার আহমদ, কচুয়া যুব সংঘের সেক্রেটারী নজরুল ইসলাম, ইটা ইসলামী সোসাইটির সভাপতি সেলিম হোসেন, লন্ডন টু মৌলভীবাজারের তাজুল চৌধুরী, মৌলভীবাজার সোস্যাল ক্লাবের সেক্রেটারী মো: আবু হানিফ, প্রতিভা যুব সংঘের সেক্রেটারী মো: ফয়ছল মনসুর, হোম চাইল্ড স্কুলের পরিচালক আমিনুজ্জামান বক্স, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ শাহদে আলী, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের উপদেষ্টা সালেহ আহমদ, দুর্জয় ক্লাবের নির্বাহী সদস্য তফজুর রহমান তুষারসহ অন্যান্যরা।
মানববন্ধনে উলুয়াইল পাঁচ মৌজাবাসী, দূর্জয় ক্লাব, শেখ বুরহান উদ্দিন ইসলামী সমাজকল্যাণ সোসাইটি, এমবি মিডিয়া, কচুয়া যুব সংঘসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে। পরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্নি দাবী চেয়ে স্মারক লিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com