মৌলভীবাজারে সরকারি কলেজে সংবর্ধনা

September 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু) বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রোববার দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সংবর্ধনা প্রদান করে।
কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার হিমু’র সভাপতিত্বে ও মেহেদী হাসান কামিল এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, উপাধ্যক্ষ ড. ফজলুল আলী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিঞ্চুপদ চৌধুরী, কলেজ শিক্ষার্থী আলমগীর চৌধুরী, মিজানুুর রহমান, আব্দুস সালাম, জুবলি আক্তার জুই, বুশরা বেগম ও অঞ্জনী দাস প্রমুখ।
উল্লেখ্য, জাকের আহমদ অপু সরকারি কলেজের ১৭ হাজার শিক্ষার্থীর কল্যাণে ৮ দফা দাবি ও ছাত্র সংসদ নির্বাচন সচল করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com