শহরের হিলালপুর শাহ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

November 7, 2017,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার শহরের হিলালপুর এলাকায় শাহ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ মো. অলিউর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় নির্বাহি ম্যাজিস্ট্রেট শবনম শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট বলেন,  ওই ফার্মেসিতে আভিযান পরিচালনাকাল অলিউর রহমান সার্টিফিকেট ও নিবন্ধনের কাগজপত্র দেখাতে না পারায় মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাঁকে এক লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com