টাউন কামিল মাদরাসার কামিল (¯স্নাতকোত্তর) পরীক্ষায় এর পাশের হার ৯৬.২০%

November 9, 2017,

স্টাফ রিপোর্টার॥ ইসলাম বিশ^বিদ্যালয় কুষ্টিয়ার অধীনে কামিল  (¯স্নাতকোত্তর) পরীক্ষা ২০১৫ এর ফলাফল বিগত ০৭/১১/২০১৭খ্রি: তারিখে প্রকাশ করা হয়েছে। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা হতে ২০১৫ সনের কামিল শেষ পর্বে সর্ব মোট ৭৯ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৭৬ জন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে পাশ করেছে। পাশের হার ৯৬.২০%। কামিল (মাস্টার্স) জামাতে ভাল ফলাফল করায় মাদরাসার অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের সাথে সাথে গভণিংবডির সকল সদস্য এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদরাসা উন্নয়নের জন্য সকলের কাছে দু’আ কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com