মৌলভীবাজার ভিডিও গ্রাফি সসোসাইটি’র নির্বাচন

December 2, 2017,

স্টাফ রিপোর্টার॥ পেশাদার ভিডিও গ্রাফারদের সংগঠন মৌলভীবাজার ভিডিও গ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ ডিসেম্বর সকাল থেকে শহরের পৌর জনমিলন কেন্দ্রে এই নির্বাচনের ভোট গ্রহন চলছে।
জানাযায়, নির্বাচনে মোট ২৩টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রতিদ্বনিদ্বতা করছেন। তারা হলেন, ছাতা প্রতীকে অহিদুর রহমান জিয়া, ঘোড়া প্রতীক নিয়ে আমিরুল ইসলাম, আব্দুল আলীম চৌধুরী চেয়ার প্রতীক ও মোঃ আবুল হোসেন আনারস প্রতীক।
সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বনিদ্বতা করছেন। তারা হলেন, মো. সহিদ আমহদ মোটর সাইকেল প্রতীক, সিতার আহমদ মোরগ প্রতীক।
এছাড়া, সহ-সভাপতি পদে ৪জন, সহ সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক ২জন, সহ দপ্তর সম্পাদক ৩জন, প্রচার

 

ও প্রকাশনা ২জন, সহ প্রচার ও প্রকাশনা ২জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ২জন ও সমাজকল্যান সম্পাদক পদে ২জনসহ মোট ২৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে নিয়ে ঘটিত কমিশনের সদস্য কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ জানান, ২৩টি পদের মধ্যে ৩টি পদের ৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছে। এখন ২০টি পদে ভোট গ্রহণ চলছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করছেন। সন্ধ্যা ৭টার পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
উক্ত নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশন আজিজুল হক সেলিম, সহকারী কমিশনার আলিম উদ্দিন হালিম , সদস্য সচিব শ. ই সরকার জবলু, নুরুল ইসলাম। নির্বাচন চলাকালে পরির্দশন করেন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ফজলু। সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান)।
এছাড়াও নির্বাচিত প্রার্থীগনের মধ্যে ছিল আনন্দের জোয়ার। জয় পরাজয়ের কথা ভুলে গিয়ে সকল প্রার্থীদের মধ্যে ছিল মিলনের সুর। কাঁদে কাঁদ রেখে কাজ করার অঙ্গীকারে আবদ্ধ হন সকল সদস্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com