পালকাপন এলাকায় শীত বস্ত্র বিতরণ

December 2, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার পালকাপন এলাকায় অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পেরেন্টস মেমোরিয়াল ট্রাস্ট।
২ ডিসেম্বর শনিবার লন্ডন প্রবাসী মোঃ শিপন আহমদের উদ্যোগে ও আজমনি বহুপাক্ষীক উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি

ছিলেন জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য জেরিন আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন পার্টনার্স মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা কামাল আহমদ, আজাদ আহমদ, জুনু আহমদ, রাসেল আহমদ, ছয়ফুল আহমদ প্রমুখ।
এসময় অতিথিরা ৫০ টি লঙ্গী,শাড়ী ও ১৫০টি কম্বল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com