দেশি-বিদেশি পর্যটকদের  সেবা প্রদানের লক্ষে শ্রীমঙ্গলে ‘স্মার্ট ট্যুরিজম’ উদ্বোধন

December 10, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘পর্যটন শিল্পে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে, চায়ের রাজধানী খ্যাত পর্যটনের শহর শ্রীমঙ্গলসহ সিলেট বিভাগে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের যথাযথ সেবা প্রদানের লক্ষে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘স্মার্ট ট্যুরিজম’ নামের একটি ট্যুরিজম কোম্পানী যাত্রা শুরু করেছে।

শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের ষ্টেশন রোড¯’ (রেলওয়ে ষ্টেশন সংলগ্ন) ‘স্মার্ট ট্যুরিজম’ অফিস শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সম্পাদক এম ইদ্রিস আলী ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। এসময় উপ¯ি’ত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, ট্রাক-ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরু মিয়া, শ্রীমঙ্গল ট্যুও গাইড কমিউনিটি এর সভাপতি মোঃ খালেদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন হোটেল, রেষ্ট হাউজ, গেষ্ট হাউজ ও কটেজ এর মালিক ও ব্যবসায়ীবৃন্দ ।

‘স্মার্ট ট্যুরিজম’ এর সিইও সাংবাদিক এম এ রকিব জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্বারা প্রতিনিয়তই প্রতারিত ও হয়রানীর স্বীকার হওয়া এ অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের কথা বিবেচনা করে এবং সম্মানিত পর্যটকদের সফর নিরাপদ, আনন্দময় ও স্মরনীয় করে রাখতে, এবং যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে শুরু হল ‘স্মার্ট ট্যুরিজম’ এর যাত্রা। ‘স্মার্ট ট্যুরিজম’ এর উদ্দেশ্য হ”েছ এ অঞ্চলের কৃষ্টি, কালচার, পরিবেশ, প্রকৃতিসহ দর্শনীয় ¯’ানগুলোকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে পরিচিত করার পাশাপাশি,  বিদেশগামী ¯’ানীয় পর্যটকদের ভিসা, প্যাকেজ ট্যুর, এয়ার টিকেট, হোটেল, ট্রান্সপোর্টসহ সকল সার্ভিস প্রদান করা।

তিনি বলেন, ‘স্মার্ট ট্যুরিজম’ মূলত ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি, এবং আমরা জানি পর্যটন একটি সেবা খাত। তাই সতর্কতা অবলম্বন করে, সম্মানীত অতিথিদের দর্শনীয় ¯’ান ভ্রমণের মাধ্যমে বিনোদন প্রদানের লক্ষ্যে এবং পর্যটকদের মূল্যবান সময়ের কথা বিবেচনা করে সকাল-দুপুর ও বিকেল-সন্ধ্যা, চার ঘন্টা করে দুই সিফটে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের দর্শনীয় ¯’ান পরিদর্শন এর আলাদা ভ্রমন প্যাকেজের ব্যব¯’া করে থাকবে। এছাড়া আবাসিক হোটেলসহ এবং হোটেল ছাড়া ১-৪ দিনের ল্যান্ড প্যাকেজ ট্যুরের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ভ্রমনের ব্যব¯’া করা হবে। ‘স্মার্ট ট্যুরিজম’ এর প্রত্যেক কর্মী গ্রাহকদের সাথে আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ আচরনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com