নিউক্লিয়াস কোচিং সেন্টারের বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান

December 18, 2017,

ওমর ফারুক নাঈম॥ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা, প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ অনুষ্ঠান পালন করেছে নিউক্লিয়াস কোচিং সেন্টার।
১৬ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের শাহ মোস্তফা রোডে নিউক্লিয়াসের ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নিউক্লিয়াস কোচিং সেন্টারের পরিচালক নাঈম উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিউক্লিয়াসের উপদেষ্টা ও বিশিষ্ট ছড়াকার আবদাল মাহবুব কোরেশী। বিশেষ অতিথি ছিলেন আল ইত্তেহাদ মাদ্রাসার প্রভাষক মো: শাহিন মিয়া, নিউক্লিয়াসের সাবেক পরিচালক উমর ফারুক টিপু, নির্বাহী পরিচালক ওবায়দুল ইসলাম ইমন, নির্বাহী পরিচালক তোফায়েল আহমদ, মৌসাস পরিচালক ছায়েদ আলী। পরে গান, রচনা ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মৌসাস সংগীত ও অভিনয় পরিবেশন করে। এসময় হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুল কাদির জিলানী, আল-আমিন, মাহফুজ আলমসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com