আর্ন্তজাতিক অভিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

December 18, 2017,

স্টাফ রিপোর্টার॥ নিরাপদ অভিবাসন যেখানে,টেকসই উন্নয়ন সেখানে,এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও ব্র্যাক এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে ১৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চৌমোহনা চত্বর হয়ে জেলা কালেক্টরেট ভবনে এসে শেষ হয়।

শোভা যাত্রায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম সহ বাণিজিক ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোাামম্মদ আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহববুর রহমান। বক্তব্য রাখেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-সহকারী পরিচালক আতাউর রহমান,ব্যাংক ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম,নজরুল ইসলাম মুহিব,এড. আবু তাহের প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com