মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির

December 19, 2017,

স্টাফ রিপোর্টার॥ আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাষ্ট এবং চ্যানেল এস ইউকের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ আই ক্যাম্পে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ৫/৬টি গ্রামের ২৭৭ জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন।

১৮ ডিসেম্বর  সোমবার মাতারকাপন শিমূলতলা বাজার এলাকায় নূরানী শাহী সুন্নী মাদরাসা প্রাঙ্গনে ভার্ড চক্ষু হাসপাতালের অভিঞ্গ ডাক্তার দ্বারা ফ্রি চক্ষু শিবিরে আগত রোগীদের চোখের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । রোগীদের

চোখের পরীক্ষা-নীরিক্ষা শেষে বিনামূলে চশমা ও ঔষধ বিতরন করা হয়। এছাড়া ২৩ জন ছানি রোগী বাছাই করা হয়েছে এই ক্যাম্পে। সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত চলে এই ফ্রি চক্ষু শিবিরের কার্যক্রম । পরে বাছাইকৃত ছানি রোগীদের সিলেট ভার্ড চক্ষু হাসপাতালে বিনা মূল্যে অপারেশন করতে পাঠানো হয়। এ চক্ষু শিবির পরিচালনায় সার্বিক সহযোগীতা করছেন সিলেট ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতাল। আই ক্যাম্প পরিচালনার সময় উপস্থিত ছিলেন চ্যালেন এস ইউকের এম ডি তাজ চৌধুরী, ভার্ড আইকেয়ার সার্ভিসেস এর ডেপুটি ডিরেক্টর এডমিন এন্ড ফোকাল পারসন বিরোচন বিস্বাস, নূরানী শাহী সুন্নী মাদরাসার প্রতিষ্টাতা প্রবাসী হাজী রইছ মিয়া, ঈশিতা টেলিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নকুল দাশ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com