নিজ টমটমের চাকায় প্রাণ গেল ড্রাইভারের

December 19, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মাহাসড়কের ইসলামপুর এলাকায় মঙ্গলবার রাতে নিজ টমটমের চাকায় পৃষ্ট হয়ে ড্রাইভার মন্টু পালের (৪৫) মৃত্যু হয়েছে। নিহত মন্টু একাটুনা ইউনিয়নের মনহরকোনা গ্রামের মৃত জগেশ পালের ছেলে।

স্থানীয়রা জানান, মন্টু রাতে চাদর গায়ে দিয়ে টমটম চালানো অবস্থায় চাদরটি নিজের অজান্তে টমটমের চাকার সাথে বেঁধে গেলে গাড়ি চলন্ত অবস্থায় সে রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আগাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের পলি প্রাইভেট ক্লিনিক নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com