মাইন বিস্ফোরণে শহীদ ২৪ জন মুক্তিযোদ্ধদের স্মরনে স্থানীয় শহীদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ ১৯৭১ সালে এই দিনে (২০ ডিসেম্বর) মৌলভীবাজারে পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা। নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদদের শ্রাদ্ধা জানিয়েছে মৌলভীবাজারবাসী। প্রতি বছর দিনটি স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন।
দিবসটি পালন উপলক্ষে ২০ ডিসেম্বর বুধবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে শহীদ ২৪ জন মুক্তিযোদ্ধার নাম ফলকের সামনে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা



মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন।
পরে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া শহীদদের স্বরনে স্মৃতিচারন, কবিতা পাঠের আসর ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।
৭১ সালে এই দিনে মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দ্যেশে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যা¤েপ। হঠাৎ পাক বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় এলাকা। এ ঘটনায় ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী।



মন্তব্য করুন