টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বাসা আগুন

December 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শেখ নাহিদ নিয়াজ এর বাস ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় শহরের মাতার কাপন এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ বন্ধ থাকা অধ্যক্ষের বাসায় আগুন দেখতে পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রেণে আনে সার্ভিস কর্মিরা।

মৌলভীবাজার ফায়ার সাভির্সের ফায়ারম্যান মোঃ শাহিন আহম্মদ জানান, অধ্যক্ষ বাসায় ছিলেন না প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে বিদ্যুৎতের সট সাকির্ট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেতে পারে। এ ঘটনায় প্রায় ৭০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com