আমরণ অনশনে শিক্ষকরা

December 21, 2017,

মু.ইমাদ উদ দীন॥ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ২৩ ডিসেম্ভর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনে নামছেন। তারা প্রধান শিক্ষকের একধাপ নিচে গ্রেড ও বেতন বৈষম্য নিরষনের দাবীতে আমরন অনশন কর্মসূচী পালন করবেন।

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবিতে তাদের এই আন্দোলন। এমনটিই জানালেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কল্যাণে কাজ করা কয়েকটি সংগঠনের মৌলভীবাজার জেলার কয়েকজন শিক্ষক নেতা। তারা  ক্ষোভের সাথে তুলে ধরলেন প্রধান শিক্ষকদের তুলনায় তাদের প্রতি নানা বৈষম্যের কথা। প্রায় একযুগ আগেও উভয় পদের ছিল সমতা।এরপর একধাপ।

এখন ৩ ধাপ নীচে অবস্থান তাদের। বিগত কয়েক বছর থেকে এমন করে ধাপে ধাপে নেমে যাচ্ছে তাদের গ্রেড ও নানা সুযোগ সুবিধা। অথচ এখনো অনেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাগত যোগ্যতা, পরিশ্রম, মেধা ও মননে রয়েছেন সহকারী শিক্ষকদের কয়েক ধাপ নীচে।

কিন্তু পদোন্নতি পাওয়া এসকল প্রধান শিক্ষক সুযোগ সুবিধা তাদের চেয়ে অনেক বেশি উপভোগ করছেন। তাদের প্রত্যাশা বর্তমান সরকারের আমলেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। এসেছে প্রযুক্তির ছোঁয়া। এসেছে ব্যপক সফলতা। উন্নতি হচ্ছে সার্বিক শিক্ষা ব্যবস্থার। তাই শিক্ষা বান্ধন এই সরকারের কাছে এমন বৈষম্য দূর করার যৌক্তিক জোর দাবী তাদের। যারা এই কোমলমতি শিক্ষার্থীদের দেশের সু-নাগরীক হিসেবে গড়ে তোলার কাজ করছেন ওই নেপথ্যের কারিগরদের প্রকৃত মূল্যায়ন হউক এমনটিই প্রত্যাশা শিক্ষার্থী,অভিভাবক ও সচেতন নাগরীক সমাজের।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com