১৩ দিন ধরে নিখোঁজ কছিরুন বেগম
December 21, 2017,

আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের মোঃ ময়না মিয়ার স্ত্রী কছিরুন বেগম (৫০) নামের এক মহিলা ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ময়না মিয়া (সাধারণ ডায়েরী নং-৯৩৬)।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর সকালে কছিরুন বেগম সদর উপজেলার শ্যামেরকোনা এলাকায় পিতার বাড়িতে বেড়ানোর জন্য সকালে বলিয়ারবাগের স্বামীর বাড়ী থেকে বের হন। খোঁজ নিয়ে জানা যায় তিনি পিতার বাড়ী যাননি। কছিরুন পিতার বাড়ি না গিয়ে অন্য কোথাও চলিয়া যান। পরে সম্ভাব্য সকল জায়গায় তার খোঁজ করিয়া কোন সন্ধান পাওয়া যায়নি।



মন্তব্য করুন