প্রবিত্র ঈদুল ফিতরের ছুটি কাজে লাগাতে ঈদের আগেই পর্যটকরা ছুঠে এসেছেন

June 15, 2018,

বিকুল চক্রবর্তী॥ প্রবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারে বেড়াতে আসা পর্যটকদের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন মৌলভীবাজারের হোটেল রিসোর্ট ও পর্যটন স্পটের নিয়ন্ত্রকরা। এখন শুধু পর্যটকদের বরণ করে নেয়ার পালা। তবে বিভিন্ন স্পটে যাতায়াতের রাস্তা ভাঙ্গা থাকায় দু:শ্চিন্তায় রয়েছেন এ জেলার ট্রান্সপোট ব্যবসায়ীরা। এদিকে ঈদের ছুটি পাওয়ার সাথে সাথে ঈদের আগেই বেশ কিছু পর্যটক চলে এসেছেন মৌলভীবাজারের সৌন্দর্য উপভোগ করতে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধব কুন্ড জলপ্রপাত, হাম হাম, মাধব পুর লেক, সিতেশ বাবুর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, চা ,পান আর আনারস বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে ইতিমধ্যেই হাজার হাজার দর্শনার্থী আগাম বুকিং দিয়ে রেখেছেন শ্রীমঙ্গলের হোটেল রির্সোটে।

আর পর্যটকদের ঈদের আনন্দকে অধিকতর আনন্দময় করে তুলার জন্য বারতি সুন্দর্যের সংমিশ্রন এনেছেন এ জেলার শতাধিক হোটেল রিসোর্টের মালিকেরা।

এদিকে ঈদের ছুটি পেয়ে অনেকে ঈদের আগেই চলে এসেছেন মৌলভীবাজারের দৃষ্টিনন্দন এলাকায়। বেড়াতে আসা পর্যটকরা এ জেলার পর্যটন স্পর্ট গুলোর রাস্তাঘাট কিছুটা ভাঙ্গা থাকায়  অনেকটা দূর্ভোগ পোহাতে হয় বলে জানান। তবে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম জানালেন রাস্তাঘাটের টেন্ডার হয়েছে দ্রুতই তা মেরামত করা হবে।

অন্যদিকে এবারের ঈদে পর্যটকদের নিরাপত্তা প্রদানে এ জেলায় রয়েছে র‌্যাব, পুলিশ ও পর্যটন পুলিশ।

এই ঈদে মৌলভীবাজারের পর্যটন স্পটের রাস্তাগুলো পুরো পুরো মেরামত সম্ভব না হলেও আগামী কুরবানীর ঈদের আগে যেন সকল রাস্তা সংস্কার হয় এমনটাই চাওয়া জেলাবাসীর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com