কমলগঞ্জে বন্যপ্রাণীর ফাঁদসহ শিকারী আটক

November 24, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥   কমলগঞ্জে বন্যপ্রাণীর ফাঁদসহ এক শিকারীকে আটক করেছে বনবিভাগ। গত শুক্রবার ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টায় কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রাম থেকে আব্দুল মালেক (৫০) নামের এক বন্যপ্রাণী শিকারীকে ফাঁদ সহ আটক করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিনিয়তই ইলেকট্রিক তার ব্যবহার করে আব্দুল মালিক মায়া হরিণ, বন মুরগ, বন্যশুকরসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী শিকার করে আসছিলো।

স্থানীয়রা জানান, বন্যপ্রাণী শিকারী আব্দুল মালেক (৫০) তার ফসলি জমি রক্ষা করার নামে এই পদ্ধতি ব্যবহার করে আসছেন। ইলেকট্রিক তার ব্যবহার করা শুধু বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর নয়, বরং রাতে এই ইলেকট্্িরক তার পথচারীর জন্যও অনেক ভয়ানক।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বন্যপ্রাণী আইনে শিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com