কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

December 5, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর বুধবার সকালে শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে সংস্থার মৌলভী বাজার সিডিপির কার্যালয় থেকে আদমপুর বাজার পর্যন্ত এক আকর্ষণীয় শোভাযাত্রা বের হয়। পরে সংস্থার কনফারেন্স হলে প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে ও সুমি আক্তারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমেদ, গুড নেইবারস প্রতিনিধি মর্নিংটন মৃ, একে বাংলা স্কুলের শিক্ষক সুরচন্দ্র সিংহ ও সুব্রত দাস। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করেন স্বেচ্ছাসেবক সাজু আহমেদ, তারেক আহমেদ টিপু ও আফসানা বেগম । পরে স্বেচ্ছাসেবকদের  অংশ গ্রহণে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com