কমলগঞ্জে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

December 5, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের পাহাড়ি এলাকা থেকে মঙ্গলবার ৪ ডিসেম্বর রাত সাড়ে ৬টায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ। নিহত বৃদ্ধ আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের  চেরাগ আলী (৭০)।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে খবর পেয়ে উপ-পরিদর্শক ফরিদ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যার পর মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ পাহাড়ি এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী চেরাগ আলীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ৬টায় লাশ উদ্ধার নিয়ে আসেন। সুরতহাল তৈরীকালে লাশের গায়ে কোন আঘাতের দাগ পাওয়া যায়নি। বৃদ্ধের ছেলে জয়নাল আবেদীন বাদি হয়ে মঙ্গলবার রাতেই কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন বলেও উপ-পরিদর্শক ফরিদ জানান। তবে কি কারণে ও কিভাবে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com