নৌকার সমর্থনে রাজনগরে যুবলীগের বর্ধিত সভা

December 15, 2018,

শংকর দুলাল দেব॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নেছার আহমদের সমর্থনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।

রাজনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, উপজেলা যবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিলন বখত, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম খান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া, লুৎফুর রহমান লেবু প্রমুখ।

জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন- রাজনগর উপজেলা যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। এ সংগঠন আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৌলভীবাজার ও রাজনগরে আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। যুবলীগের নেতাকর্মীরা অতীতেও ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করেছে। এবারও মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে দেশ ও জাতীর উন্নয়নের স্বার্থে একজোট হয়ে কাজ করবে। এসময় অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সদস্যবৃন্দ ও উপজেলের সকল ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com