কমলগঞ্জে নবদূত পাঠশালার উদ্বোধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ যুগোপযোগী অধুনিক মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে নবদূত পাঠশালার উদ্বোধন হয়েছে। রোববার ১৬ ডিসেম্বর বেলা আড়াইটায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। সমাজসেবী আবদাল হোসেনর সভাপতিত্বে ও খাঁন মোহাম্মদ হুসাইনের সঞ্চালনায় পাঠশালা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছির, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক এম, এ, মোক্তাদির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকের আলী সজিব, ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্না ও সুমন আহমেদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবদূত পাঠশালার অধ্যক্ষ রোজিনা বেগম, শিক্ষক হারুনুর রশিদ প্রমূখ।



মন্তব্য করুন