কমলগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৩০০ গণশিক্ষা স্কুল উদ্বোধন

December 19, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলভীবাজার এর পরিচালনায়, বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াফ এর বাস্তবায়নে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩০০ টি শিখন কেন্দ্র (গণশিক্ষা স্কুল) একযোগে উদ্বোধন করা হয়েছে।

১৭ ডিসেম্বর সোমবার বিকেলে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে একযোগে এসব স্কুলের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

ওয়াফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক আমিরুল কবীর, রহিমপুর ইউপি ইউপি সদস্য মোঃ মুজিবুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল রহিম, প্রোগ্রাম সমন্বয়কারী জগদীশ চন্দ্র দত্ত, সুপারভাইজার আলমগীর হোসেন, মোঃ মাহমুদুর রহমান, আমির আলী খাঁন, আতিকুর রহমান, সাইফুদ্দীন সেলিম, রুমান আলীসহ কেন্দ্রের শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশের নিরক্ষরতা দুরীকরণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নির্দেশনা মোতাবেক প্রথম পর্যায়ে সারা বাংলাদেশের ১৫০ টি উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর কাজ শুরু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com