রাজনগরে আওয়ামীলীগের প্রচরনা টমটম গাড়ীতে অগ্নিসংযোগ : মামলার ক্ষেত্র তৈরীর উদ্দেশ্য : নাসের রহমান

স্টাফ রিপোর্টার॥ পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ নিজেদের অফিস ভাংচুর ও টমটম গাড়ীতে অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ক্ষেত্র তৈরী করা ও হয়রানির অভিযোগ এনে রির্টানিং অফিসার বরাবরে চিটি দিয়েছেন বিএনপি প্রার্থী নাসের রহমান।
মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী অভিযোগে উল্লেখ করেন, ১৯ ডিসেম্বর আনুমানিক রাত ১২ ঘটিকার দিকে রজনগর উপজেলার পাশে একটি টমটম গাড়ীতে আওয়ামী কর্মীরা লাঠিসোট হাতে অগ্নি সংযোগ করে এবং বিএনপি ধানের শীষের কর্মীরা কোথায় বলে হুমকি দিতে থাকে এবং লাঠি দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং আতংক সৃষ্টি করে।
এখন আশংকা হচ্ছে যে উক্ত টমটম গাড়ী পোড়ানোর ঘটনা নিয়ে পুলিশ মামলা করে আমার নেতা কর্মীদের ধরপাকড় করার পায়তারা করবে বলে আমি আশংকা করেন নাসের রহমান।
গত ১৮ ডিসেম্বর বড়লেখায় ঘটিয়ে আমার দলের বড়লেখা উপজেলার সভাপতি আব্দুল হাফিজ ও জুড়ী উপজেলার হাজী মাসুম রেজা সহ আরো কয়েকজন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ যদি এইরুপ ঘটনার উপর ভিত্তি করে মৌলভীবাজার সদরে অনুরুপ গ্রেফতার কার্যক্রম করে তাহলে সুষ্টু নির্বাচন কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়বে। এইরুপ পাতানা ঘটনা দিয়ে মামলা করে আমার দলের নেতা কর্মীদের গ্রেফতার দুঃখজনক কার্যক্রম হবে বলে তিনি মনে করেন।
উক্ত অগ্নিসংযোগেটি তার নির্বাচন বিরোধী পক্ষ আওয়ামীলীগকর্মী ও নৌকার সমর্থকের যে একটি সাজানো নাটক তা সকলের কাছে স্পষ্টত প্রতীয়মান হয়েছে।
উল্লেখ্য অতিতেও পুলিশ বিভিন্ন গায়েবী মামলা দিয়ে আমার নেতা কর্মীদের হয়রানী করছে যা আপনাকে লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে ।
নাসের রহমান এ বিষয়ে অভিযোগের কপি প্রধান নির্বাচন কমিশনার, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন পূর্ব অনিয়ম তদন্ত কমিটি যুগ্ম জেলা ও দায়রা জজ মৌলভীবাজার, পুলিশ সুপার,
জেলা নির্বাচন কর্মকর্তা।



মন্তব্য করুন