কমলগঞ্জে জামায়াত ও বিএনপির ২ নেতা আটক

December 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জে ভানুগাছ বাজারের ব্যবসায়ী এক জামায়াত নেতা ও আদমপুর এলাকার এক যুবদল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ২৪ ডিসেম্বর সোমবার রাতে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের ব্যবসায়ী দক্ষিন কুমড়াকাপন গ্রামের মৃত আহমদ উল্যার ছেলে জামায়াত নেতা মো: আবু তালেব (৪৬) সন্দেহজনক অবস্থায় ঘুরাঘুরির সময় এবং আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হানিফ মিয়ার ছেলে যুবদল নেতা মো: ওয়াসিদ আহমেদ (২৮) কে নইনারপার বাজার থেকে গ্রেফতার করেছে বলে কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ জানান।

কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান গত সোমবার রাতে কমলগঞ্জ ও আদমপুর থেকে দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে তাই তাদের গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com