কমলগঞ্জে ৭২ ভোটকেন্দ্রের ৪৫টি ঝুঁকিপূর্ণ

December 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ একাদশ জাতীয় সংসদকে নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ১৬টি ঝুঁকিপূর্ণ ও ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সহকারি রিটার্ণিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ২৫ ডিসেম্বর মঙ্গলবার এ তথ্য জানান। তবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী,  বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় ৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩২টি ভোট কক্ষ রয়েছে। এ উপজেলায় মোট ১ লাখ ৭৯ হাজার ৪০০ জন ভোটার রয়েছেন। তন্মধ্যে ৮৯ হাজার ৫৬৪ জন পুরুষ ও ৮৯ হাজার ৮৩৬ জন মহিলা ভোটার রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com