কৃষকদের বিশুদ্ধ পানি পানে নলকুপ স্থাপন

January 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ “পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানি হয় যখন”। এই স্লোগান নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদিঘী হাওরের কৃষকদের তৃষ্ণা মেটাতে রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি নলকূপ স্থাপন করা হয়। নলকূপ স্থাপনে আর্থিক সহযোগীতা  করেন রসুল পুর গ্রামের প্রবাসী আব্দুল  মুহিদ।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মুহিবুর রহমান খান, আলমগীর হোসেন, সাহেদ আহমদ, ক্লাবের  সভাপতি মুহিবুর রহমান রিমান, সহ-সভাপতি রুমন মিয়া, সেক্রেটারি জুয়েল আহমদ ও নির্বাহী সদস্য মুহন আহমদ লখন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com