শোক সংবাদ ॥ মফিজ খান ॥
January 5, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পশ্চিম বাজারের বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব ও গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মফিজ খান (৯০ ) দীর্ঘদিন হৃদরোগ ও এজমা রোগে ভোগে ৪ জানুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে, স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা আড়াইটায় শিংরাউলী ফুটবল মাঠে তার নামাজে জানাজা শেষে তাঁর বাসা সংলগ্ন গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী মসজিদ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।



মন্তব্য করুন