অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

January 22, 2019,

জনি বেগম/পলি রানী॥ মৌলভীবাজার সদর উপজেলার ব¬ুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রেও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, বিশিষ্ট সমাজ সেবক নওশের আলী খোকন।

এছাড়া ও উপস্থিত ছিলেন রেডিওপল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা গোস্বামী, প্রতিষ্ঠাতা পরিচালক ডিডি রায় বাবলু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com