বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান
January 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা এবং সামাজিক সংগঠন “উই ফর বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ১৪০ জন শিক্ষার্থিদের মধ্যে বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (তিন মাস ব্যাপী) শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। 
২২ জানুয়ারী মঙ্গলবার পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আবুল হোসেন খান, ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাহিদ হোসেন, পৌর সচিব মোঃ ইসহাক ভুইয়া, উই ফর বাংলাদেশের সভাপতি শাহ ফাহিম আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ রুহিন প্রমূখ। পরে ২৯ জন শিক্ষার্থিদের ক্রেষ্ট দেওয়া হয়।



মন্তব্য করুন