বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মৌলভীবাজারে
January 23, 2019,

পলি রানী দেবনাথ॥ ক্রীড়া উপ-কমিটি ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ২৩ জানুয়ারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
আলোচনাসভা শেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ ও জেলাপ্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।



মন্তব্য করুন