২ ফেব্রুয়ারি মবশ্বির-রাবেয়া ট্রাস্টের ফ্রি চক্ষু শিবির

এমদাদুল হক॥ মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে ফ্রি চক্ষু শিবির-২০১৯ এর তারিখ নির্ধারিত হয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯, ২০ মাঘ ১৪২৫, শনিবার মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপন এলাকায় পাতাকুঁড়ির প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ মবশ্বির আলীর বাড়ীতে সকাল ৯ ঘটিকা থেকে দূপুর ২ ঘটিকা পর্যন্ত রোগীদের বাছাই করার কাজ চলবে ফ্রি চক্ষু শিবির।
ফ্রি চক্ষু শিবিরে শুধুমাত্র গরীব রোগীদের জন্য বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। রোগীদের ছানীপড়া সমস্যা থাকলে তা বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চোখে লেন্স সংযোজন করা হবে। এছাড়াও ফ্রি চক্ষু শিবিরে উপস্থিত রোগীর মধ্যে নেত্রনালীর সমস্যা থাকলে বাছাই শেষে অপারেশন করা হবে। চোখের অন্যান্য যে কোন সমস্যা থাকলেও তা চিকিৎসা সহ ঔষধ ও চশমা সরবরাহ করা হবে।
গরীব রোগীকে ফ্রি চক্ষু শিবিরে পাঠিয়ে তার দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের নির্বাহী পরিচালক।
যোগাযোগ : ০১৭ ০৯৩৯৫৮১০, ০১৭ ১১৮২৯১০৬, ০১৭ ৩৩৯৪০৯৩৯
উল্লেখ্য, মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট চক্ষু সেবার পাশাপাশি গৃহ নির্মান, রিক্সা বিতরণ, পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, হজ্জ প্রশিক্ষণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদান সহ আর্থ-মানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে



মন্তব্য করুন