সাংবাদিক আতাহার ভাই ছিলেন সৎ, দক্ষ ও নির্ভীক

January 26, 2019,

এমদাদুল হক॥ দৈনিক নয়া দিগন্ত ও বাংলাদেশ বেতার এর মৌলভীবাজার জেলা সংবাদদাতা ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মো: আতাহারের মৃত্যুর পেরিয়ে গেল ৫ বছর। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারী ইন্তেকাল করেন।

আজ তাকে শ্রদ্বাভরে স্মরণ করছি। মৌলভীবাজারে সাংবাদিকতায় সৈয়দ মো: আতাহার অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার সততা ও স্বভাবসুলভ সুন্দর আচার-আচরণে আমরা হয়েছি মুগ্ধ।

কাজের প্রতি তার আন্তরিকতা ও নিষ্ঠা সবার জন্য ছিল অনুকরণীয়। তিনি ছিলেন সৎ, দক্ষ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক।

তার অভাব সত্যি অপূরণীয়। মহান আল্লাহ পাকের কাছে তার আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করছি।

সাংবাদিকতা পেশায় সৈয়দ মো: আতাহার ছিলেন বাতিঘর। মৌলভীবাজারের মাটি ও মানুষের প্রতি তার অঙ্গীকার ছিল। আজকের দিনে তার অনুপস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সাংবাদিকতার পেশাগত মানকে যারা প্রতিষ্ঠা করেছেন, সৈয়দ মো: আতাহার ছিলেন তাদের মধ্যে অন্যতম।

অত্যন্ত সাহস ও মুন্সীয়ানার সঙ্গে দায়িত্ব পালন করেছেন সৈয়দ মো: আতাহার। সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন। ব্যক্তি ও সংসার জীবনেও তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল এবং পরোপকারী।

সৈয়দ মো: আতাহার আজ আমাদের মাঝে না থাকলেও তার কীর্তি, জীবনাদর্শ আমাদের জন্য সম্পদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com