জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

জনি বেগম/পলি রানী দেবনাথ॥ বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার এর আয়োজনে মৌলভীবাজার জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি শুক্রবার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান।
আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্না রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আবদুল খালিক, প্রাক্তন অধ্যক্ষ মৌলভীবাজার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি জেলার ৭টি উপজেলার বড়লেখা, জুড়ি, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলা প্রতিযোগীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।



মন্তব্য করুন