ইসকসের নতুন সভাপতি ফয়জুল ইসলাম, সম্পাদক রাজন আহমদ

January 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা (ইসকস) এর ২০১৯-২০ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মাওলানা এম ফয়জুল ইসলামকে সভাপতি ও রাজন আহমদকে সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদ্য সাবেক সভাপতি-সহ সভাপতিকে উপদেষ্টা করা হয়েছে। গত ২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রায়পুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠিত হয়।

কমিটি গঠন অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি মাও. গোলাম হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক এবং আয়-ব্যয়ের হিসাব দেন অর্থ সম্পাদক রাজন আহমদ রাজু। এরপর সভাপতি বিগত কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ইসকসের উপদেষ্টা জুনেদ আহমদ চৌধুরী।

পরে উপস্থিত সকলের সম্মতিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন  সহ সভাপতি- মো. রেজাউল করিম খচরু, আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফয়জুল ইসলাম, রাজন আহমদ রাজু, আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক জুয়েল আহমদ,

সহ অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক কয়েছ, অফিস সম্পাদক মুর্শেদ খান রাফি, সহ সম্পাদক আলী নেওয়াজ সুমন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদির রিপন, সহ সম্পাদক দুলাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান, সহ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক রিপন আহমদ, সহ সম্পাদক নাঈম আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন, সহ সম্পাদক মাহফুজুর রহমান রুমান, পাঠাগার সম্পাদক ইশফাক খান সাদ, সহ সম্পাদক জুনায়েদ আহমদ, কৃষি সম্পাদক আজমল আহমদ, সহ সম্পাদক নাহিদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জুবেদ আহমদ, সহ সম্পাদক ফজলে রাব্বি মাছুম, ক্রীড়া সম্পাদক বায়জিদ আহমদ তানভীর, সহ সম্পাদক সজিবুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ আলী,আলী হোসেন, রেজা,তারেক, মামুনুর রশিদ,ইমন,সাজু,ফয়সল,শিমুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com