কমলগঞ্জে দুঃসাহসিক চুরি

January 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসী বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে, ২৫ জানুয়ারী শুক্রবার দিবাগত রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পশ্চিম রূপসপুর গ্রামে।

জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের পশ্চিম রূপসপুর গ্রামের প্রবাসী আশিকুর রহমান এর ঘরে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সংঘবদ্ধ একদল চুর পিছনের দরজা ভেঙ্গে সিটকারী খুলে ঘরে প্রবেশ করে। চুরেরা প্রথমে আশিকুর রহমাকে দেশীয় অস্ত্রের মুখে জিন্মি করে। পরে ঘরে থাকা ২টি সেল ফোন, আলমারী ভেঙ্গে নগদ প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় আশিকুর রহমানকে চুরেরা মারধর করে। খবর পেয়ে শনিবার বিকালে স্থানীয় মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় মামলা করার জন্য নিদের্শনা প্রদান করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আশিকুর রহমান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com