মৌলভীবাজারে পুলিশ সেবা সপ্তাহ পালিত

January 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে।
২৭ জানুয়ারী রোববার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সভার মাধ্যমে জনগনকে উদ্বুদ্ধকরণ,পাসপোর্টসহ সকল ধরনের ভেরিফিকেশনের মাধ্যেমে সেবা প্রদান, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে জেলা পুলিশ।
এছাড়াও বিভিন্ন উপজেলায় পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com