শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোসলেহ উদ্দিন আহমদ তারেকের মাতার মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোসলেহ উদ্দিন আহমদ তারেকের মাতা, মৌলভীবাজার জেলা মহিলা সংস্থার সাবেক সভানেত্রী রতœগর্ভা মা সৈয়দা সায়েরা আহমদ (৮৪) শনিবার রাত ৯.৪৫ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভুবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…………ওয়া ইন্না ইলাহির রাজিউন)
মরহুমের অন্যন্য সন্তানরা হচ্ছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমদ (সপু), গ্রীন ডেলটা লাইফ ইনসুরেন্সের কর্মকর্তা, লেখক ও গবেষক সাদেক আহমদ, সাংবাদিক-কলামিষ্ট ও যুক্তরাজ্যস্থ ডাক বিভাগের কর্মকর্তা মোস্তাক আহমদ অপু ও আইনজীবি জালাল আহমদ রাজু। মৃত্যুকালে তিনি ওই ৫ পুত্র ছাড়াও ১ কন্যা সন্তান,নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ১ম জানাযার নামাজ ২৭ জানুয়ারী রোববার বাদ আসর মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহমোস্তফা (র:) মাজর প্রাঙ্গনে এবং রাতে গ্রামের বাড়ি সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীসহ রাজনীতিবীদ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন