মধুবন হোটেল এন্ড সুইটমিট নতুন আঙ্গিকে যাত্রা শুরু
January 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ ” উৎসবের শুরু হউক মধুবনের সাথে ” এই স্লোগান নিয়ে মৌলভীবাজার শহরের সিলেট রোডস্থ কুসুমবাগ এলাকায় মরহুম মোঃ ফজলুর রহমান গণি (সাবেক চেয়ারম্যান) কর্তৃক প্রতিষ্ঠিত মধুবন হোটেল এন্ড সুইটমিট, আবারও নতুন রূপে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে।
২৭ জানুয়ারী রবিবার শুভ উদ্বোধন হলো নিউ মধুবন হোটেল এন্ড সুইটমিট। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মৌলভীবাজারে ১৯৮৭ সাল থেকে মিষ্টি জগতের এক অনন্য নাম মধুবন হোটেল এন্ড সুইটমিট।



মন্তব্য করুন