আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

January 28, 2019,

জনি বেগম॥ জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ জানুয়ারি সকালে উদ্বোধনী,পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়োজিত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার- রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।  জেলার ৭টি উপজেলার (বড়লেখা, জুড়ি, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলা) প্রতিযোগীরা উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com